১. প্রশাসন:
১.১. এই ফাউন্ডেশন ইসলামী অনুশাসন মেনে পরিচালিত হবে।
১.২. এই ফাউন্ডেশন এ জাতি, ধর্ম, বর্ণ, শত্রু, মিত্র এবং
রাজনৈতিক কোন বৈষম্য করা হবে না।
১.৩. সংস্থাটির কার্যক্রমের কেন্দ্রবিন্দু হবে বিশ্ববিদ্যালয়,
কলেজ, স্কুল, মাদ্রাসা ও মসজিদ।
১.৪. ইহা সম্পুর্ন রুপে সেচ্ছা শ্রমে পরিচালিত হবে।
১.৫. ফাউন্ডেশনে নিযুক্ত সেচ্ছাসেবীরা মাসে অন্তত একবার অন- লাইন
বা নিজেরা উপস্থিত থেকে আলোচনা সভা করবে।
১.৬. সেচ্ছাসেবীরা সঠিক ভাবে দায়িত্ব পালন করলে তাদের প্রাতিষ্ঠানিক
সম্মাননা প্রদান করা যেতে পারে।
১.৭. কোন সদস্য বা সদস্যা যদি এই প্রতিষ্ঠানকে বা প্রতিষ্ঠানের নাম
ব্যবহার করে কোন অনৈতিক কাজে লিপ্ত থাকে তবে তাকে বহিস্কার করা হবে।
১.৮. সেচ্ছাসেবী বাছাই করা হবে লটারি বা সর্ব সম্মতিক্রমে।
১.৯. প্রতিষ্ঠানটি পরিচালনা করার নিমিত্তে একটি পরিচালনা পর্ষদ
থাকবে যা সংযুক্তি- ০১ এ দেওয়া হলো।
২. সদস্য সংগ্রহ :
২.১. সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল,
মাদ্রাসা ও মসজিদ ভিত্তিক।
২.২. এই ফাউন্ডেশন এ সবাই (প্রাপ্ত বয়স্ক বা অপ্রাপ্ত বয়স্ক মানুষ
) সদস্য হতে পারবে।
২.৩. প্রত্যেক সদস্য তার জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন সনদ অথবা
পাসপোর্ট এবং সাথে একটা সদস্য আবেদন পত্র (সংযুক্তি-
০৩) জমা দিবে।
২.৪. সদস্যগণ যেকোনো সময় সদস্য পদ বাতিল করতে পারবেন।
২.৫. নিবন্ধিত সদস্যগণ নিজ এলাকায় বা তার এলাকার বাহিরে সদস্য
সংগ্রহ করতে পারবেন। এতে সদস্য সংগ্রহকারীকে কোন প্রকার সুবিধা প্রদান করা হবে না।
৩. অর্থ সংগ্রহ:
৩.১. এই ফাউন্ডেশনে যে কেউ অর্থ দান করতে পারবেন।
৩.২. ফাউন্ডেশনে নিবন্ধিত প্রত্যেক সদস্য প্রতি
মাসে তার সুবিধা অনুযায়ী ( সর্বনিম্ন ৫০ টাকা হলে উত্তম হয়) দান করবেন।
৩.৩. দান করা টাকার মোট হিসাব, বিতরণ করা টাকার সকল হিসাব যেকোন
সদস্য বা সদস্য ব্যাতিত সবার জন্য ২৪ ঘন্টা উন্মুক্ত থাকবে। এই তথ্য ফাইভ এল বি আর
ফাউন্ডেশন এর নিজস্ব ওয়েবসাইট বা ফেসবুক পেইজ এর মাধ্যমে প্রকাশ করা বা প্রদর্শিত
হবে।
৩.৪. সদস্যগণ বা অন্য কোন উৎস থেকে দানবাবদ সংগৃহীত অর্থ মানবতার
সেবায় ব্যবহার করা হবে।
৩.৫.যে কোন হালাল এবং যথাযথ নিয়ম মেনে পরিচালিত ব্যবসায়ী প্রতিষ্ঠান এই ফাউন্ডেশন এর সাথে যুক্ত হয়ে তাদের লভ্যাংশ শেয়ার করতে পারবেন।
৪. সুবিধা গ্রহণ :
৪.১. সুবিধা গ্রহণ করতে হলে একটা ফর্ম পুরন করতে হবে। এই ফরম টি ওই
এলাকার বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, মাদ্রাসা বা মসজিদ প্রতিনিধি (ফাইভ এল বি আর
ফাউন্ডেশন এর মনোনীত) থেকে সত্যায়িত হতে
হবে।
৪.২. এই ফর্ম টি হবে কিছু প্রশ্ন এর সমস্টি।
৪.৩. উত্তর পর্যালোচনা করে সুবিধা গ্রহণকারি নির্বাচন করা হবে।
৪.৪. উত্তর সমুহ আবেদনকারি
প্রদান করবে এবং ইহা অবশ্যই সঠিক হতে হবে। আবেদনকারি উত্তর প্রদানে অক্ষম হইলে
তাহার পক্ষে তার নিকটতম পারিবারিক সদস্য তথ্য প্রদান করবে।
৪.৫. উত্তর প্রদান সম্পন্ন হলে আবেদনকারী ফরমে স্বাক্ষর অথবা টিপসই
প্রদান করবে।
৪.৬. উত্তর পত্র টি
সাথে সাথে মূল্যায়ণ করে বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, মাদ্রাসা বা মসজিদ প্রতিনিধি
(ফাইভ এল বি আর ফাউন্ডেশন এর মনোনীত) সংস্থার প্রতিনিধির সাথে যোগাযোগ করবে এবং
সিদ্ধান্ত সাথে জানিয়ে দিবে।
৪.৭. সুবিধা গ্রহণকারি
যে কোন মানুষ এবং যে কোন এলাকার হতে পারবে।
৪.৮. যে ফর্ম টি পুরন
করতে হবে সংযুক্তি-০২ এ দেওয়া হলো ।