ফাইভ এল বি আর ফাউন্ডেশন এর প্রাথমিক যাত্রা শুরু হয় ২০২১ সালের মাঝামাঝি কোন এক সময়ে। জীবনের কিছু বাস্তব অভিজ্ঞতা এবং মানুষের অসহায়ত্ব ও আর্থিক অসঙ্গতি এর অনুধাবনের মাধ্যমে এর যাত্রা । ২০২৩ এর আগস্ট মাসে কিছু উদ্যমী তরুনের হাত ধরে এই ফাউন্ডেশন এর আনুষ্ঠানিক পথচলা শুরু হয়।
উদ্দেশ্যঃ
ফাইভ এল বি আর ফাউন্ডেশন এর প্রথম ও প্রধান উদ্দেশ্য মানুষের আর্থিক অসঙ্গতি দূরীকরণ। ধনী-দরিদ্র ভেদাভেদ প্রশমিত করে একটি সুন্দর ও ভারসাম্য যুক্ত সমাজে বসবাস করা এবং মানুষের মৌলিক চাহিদা সমূহকে সমুন্নত করা।
বর্তমান কর্ম পরিকল্পনাঃ
ফাইভ এল বি আর ফাউন্ডেশন এর বর্তমান পরিকল্পনা হল মানুষের চিকিৎসা সেবায় সহায়তা করা। প্রথম ধাপে ফাউন্ডেশন সাধারণ রোগ ও কিডনি রোগ নিয়ে কাজ করবে । পর্যায়ক্রমে আরও বিভিন্ন জটিল ও ব্যয় বহুল চিকিৎসা দরকার এমন রোগ সমূহ অন্তর্ভুক্ত করা হবে।
ভবিষ্যৎ পরিকল্পনাঃ
ভবিষ্যতে এই ফাউন্ডেশন মানুষের মৌলিক চাহিদা সমূহ সমুন্নত করতে কাজ চালিয়ে যাবে।
মৌলিক চাহিদা সমূহ গুলো হলঃ চিকিৎসা, শিক্ষা, খাদ্য, বস্ত্র ও বাসস্থান ইত্যাদি।

No comments:
Post a Comment